হোম > সারা দেশ > বরিশাল

হাফেজী মাদরাসায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ

বরিশাল অফিস

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি-কটকস্থল নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ ও বই বিতরণ করা হয়েছে।

রোববার সকালে কাতার প্রবাসী রিয়াদ হোসেন হাওলাদারের সৌজন্যে মাদ্রাসা প্রাঙ্গণে কুরআন শরীফ ও বই বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করেছেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মোহতামিম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ঈশা, মাওলানা আলম, মাওলানা অলিউল ইসলাম, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, হাফেজ কামাল হোসেন প্রমুখ। সবশেষে ২২৫ জন শিক্ষার্থীদের মাঝে নতুন কুরআন শরীফ ও বই বিতরণ করা হয়।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার