হোম > সারা দেশ > বরিশাল

জামায়াত প্রার্থীকে ভয়েস এসএমএস পাঠিয়ে প্রাণনাশের হুমকি

ইসলামী শ্রমিক আন্দোলনের পেইজ অ্যাডমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

উপজেলা প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের ব্যক্তিগত ফেসবুক মেসেঞ্জারে ভয়েস এসএমএস পাঠিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জামায়াত প্রার্থী মোস্তফা কামালের পক্ষ থেকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেনের নিকট একটি লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ অভিযোগ জমা দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান।

অভিযোগ সূত্রে জানা গেছে, জামায়াত প্রার্থী মোস্তফা কামালকে ‘ইসলামী শ্রমিক আন্দোলন ওমরপুর শাখা’ নামে একটি অজ্ঞাত ফেসবুক পেইজ থেকে ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, অপপ্রচার এবং হুমকি দেওয়া হচ্ছে। গত ২৬ জানুয়ারি উক্ত পেইজ থেকে প্রকাশিত একটি লাইভ ভিডিওতে তাকে উদ্দেশ করে ভীতিকর ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি মোস্তফা কামালের মেসেঞ্জারে ভয়েস এসএমএস মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

জামায়াত প্রার্থী মোস্তফা কামালের দাবি, এ ধরনের কর্মকাণ্ডে তার নির্বাচনি প্রচারে ব্যাহত হচ্ছে এবং ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ফেসবুক পেইজ অ্যাডমিনের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে ভোলা-৪ আসনের সহকারী রিটার্নি কর্মকর্তা মো. লোকমান হোসেন আমার দেশকে বলেন, জামায়াত প্রার্থীর পক্ষে থেকে একটা লিখিত অভিযোগ পেয়েছি। নির্বাচন অনুসন্ধান টিম তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়