হোম > সারা দেশ > বরিশাল

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরিশালে টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা

বরিশাল অফিস

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই বর্ষণে বরিশালের স্বাভাবিক জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা ঘর থেকে বের হননি।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ২৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি দুই দিন ধরে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে নগরের প্রধান সড়কগুলোতে যানবাহন ও পথচারীদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। তবে টানা বর্ষণে সবচেয়ে বেশি ভোগান্তি ও দুর্বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। জীবিকার তাগিদে বাধ্য হয়েই তারা বৈরী আবহাওয়ার মধ্যে কাজের সন্ধানে বের হচ্ছেন।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর ও নদ-নদী উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং বরিশালসহ অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিকূল আবহাওয়ায় ঝুঁকি এড়াতে অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও ছোট নৌযানগুলোকে সাবধানে সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র আবজারভার মো. মাজাহারুল ইসলাম জানান, রোববার দিনভর বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে রোববার সন্ধ্যা থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে শুরু করবে এবং মঙ্গলবার সন্ধ্যা নাগাদ আবহাওয়া স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে।

নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ ও জনগণের আস্থা অর্জন করতে হবে: অধ্যক্ষ জহির উদ্দিন

বরিশালে নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব ফেরতের দাবিতে সংহতি সমাবেশ

বাবুগঞ্জে আ.লীগের সভাপতিসহ ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবি

বর্জ্য থেকে সম্পদ, ভোলায় এফডিএর পরিবেশবান্ধব উদ্যোগ

জাপানে জোড়া পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন নলছিটির মাহিয়ান

শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, উত্তাল সাগর

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: চরমোনাই পীর

আবেদনের পরদিনই অ্যাডিশনাল পিপি হিরনের স্থগিতাদেশ প্রত্যাহার