হোম > সারা দেশ > বরিশাল

খালেদা জিয়া ও ওসমান হাদির সুস্থতা কামনায় বরিশালে দোয়া

বরিশাল অফিস

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বরিশাল-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস ছাত্তার খানের আয়োজনে পৌর বাসভবন চত্বরে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উত্তর জেলা বিএনপির ১ নম্বর সদস্য ও বরিশাল -৩(বাবুগঞ্জ মুলাদি ) সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী আব্দুস ছাত্তার খান।

দোয়ার অনুষ্ঠানে আব্দুস ছাত্তার খান বলেন, দেশ নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।

পাশাপাশি ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র ওসমান হাদির উপর নেক্কার জনক হামলার তীব্র নিন্দা ও দ্রুত আরোগ্য কামনা করছি।

ছাত্তার খান বলেন, দেশ আজ এক সংকট কাল অতিক্রম করছে। আমরা দেশ মাতা সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপির বিজয় নিশ্চিত করবো।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়