হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল সিটি কর্পোরেশনের উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি

বরিশাল অফিস

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বরিশাল সিটি কর্পোরেশনের উচ্চবিলাসী প্রকল্প রিসোর্ট তৈরির লক্ষে ১৭ কোটি টাকা বিনিয়োগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গণ-সংহতি আন্দোলন নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর আশ্বিনী কুমার হল চত্বরে গণ-সংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গণ-সংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ না করে সিটি কর্পোরেশনের উচ্চবিলাসী প্রকল্প হাতে নিয়েছে। ৭.৩২ একর জমি ১৭ কোটি টাকায় কেনার চুক্তি কওে বিসিসি। ইতিমধ্যেই ৫ কোটি টাকা দিয়ে বায়না দলিলও সম্পন্ন করেছে বিসিসি।

তিনি বলেন, বর্তমানে সিটি কর্পোরেশনের ৩৮৪ কোটি টাকা দেনা রয়েছে। এর মধ্যে ঠিকাদাররা পাবে ৩০০ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগ পাবে ৬৪ কোটি টাকা, চাকুরী থেকে অবসর প্রাপ্ত ও চাকুরী হারানো নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা পাবে ২০ কোটি টাকা। অপরদিকে নগরীর বর্জ্য-ব্যবস্থাপনা, ড্রেনেজ ও পয়-নিষ্কাশনের খারাপ অবস্থা। মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থার ভঙ্গুর দশা। বর্জ্য অপসারণ কর্মীরাদের জন্য নেই কোনো নিরাপত্তা সরঞ্জাম সম্পূর্ণ অনিরাপদ পরিবেশ তারা দায়িত্ব পালন করেন।

এছাড়াও নগরবাসীর সুপেয় পানির জন্য কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি এখনো চালু করা ছাড়াও নানা সমস্যায় নিমজ্জিত। অথক সিটি কর্পোরেশন উচ্চবিলাসী প্রকল্প হাতে নিয়েছে যা অগ্রহণযোগ্য। এ প্রকল্প বাতিলের জন্য মহামান্য হাইকোর্টে একটি রিট আবেদন করলে আদালত গত ১৭ নভেম্বর বিষয়টি আমলে নিয়ে সিটি কর্পোরেশনের এ প্রকল্পের জন্য জমি ক্রয়ের ওপর আগামী ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছে বলেও জানান আয়োজকরা।

ভোলায় সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতার

বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রোমানের দলীয় পদ স্থগিত

ঢেউয়ের কবলে পড়ে ট্রলার ডুবি, ভেসে গেল ১০ হাজার তরমুজ

স্বরূপকাঠি প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল

বাবুগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর গায়ে আগুন, অতঃপর মৃত্যু

‎ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শাহাদাৎ হোসেন

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হলেন আকন

বাবুগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লব ভুলে গেছে বিএনপি: মাওলানা জহির উদ্দিন

অ্যান্টিবায়োটিক ভেবে এনেসথেসিয়া পুশ, শেবাচিম হাসপাতালে দুই নারীর মৃত্যু