হোম > সারা দেশ > বরিশাল

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বহিষ্কার ইসলামী আন্দোলন প্রার্থী

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও দলীয় প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে স্থায়ীভাবে বহিষ্কার ও দলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে।

সোমবার রাত ৮.০০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পটুয়াখালী–১ (পটুয়াখালী সদর–মির্জাগঞ্জ–দুমকি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন মুফতি হাবিবুর রহমান। কিন্তু তিনি দলের মনোনয়ন প্রত্যাহার করে পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে নিজেকে প্রার্থী ঘোষণা দেন। অথচ ওই আসনে দল আগেই সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে দলের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের নির্দেশে এবং জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মুফতি হাবিবুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ অনুমোদন করা হয়েছে এবং দলীয় মনোনয়ন বাতিল করে মুফতি হাবিবুর রহমানের স্থলে মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী–১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুফতি হাবিবুর রহমান দলের সিদ্ধান্ত অমান্য করে পটুয়াখালী–৪ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া—কারও সমর্থন, আবার কারও সমালোচনা।

চাঁদাবাজির অভিযোগে পৌর শ্রমিক দলের আহবায়ক গ্রেপ্তার

পিরোজপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

মেঘনায় নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বাবুগঞ্জে মাদক সেবনে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

উজিরপুরে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ২

কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসম্রাজ্ঞী মর্জিনা গ্রেপ্তার

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বোরহানউদ্দিনে ফ্রি হেলথ কেয়ার

বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন

বাবুগঞ্জে এন্টিভেনম ও জলাতঙ্ক ভ্যাকসিনের সংকট

জনবল সংকটে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স