হোম > সারা দেশ > বরিশাল

শালিসদারদের রায়ে বসতবাড়ি থেকে উচ্ছেদ অসহায় পরিবার

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরবলেশ্বর গ্রামে এক অসহায় পরিবারের বসতঘর ভাঙচুর করে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফারুক সরদার ও জালাল সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে ৩৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার স্থানীয়ভাবে শালিস বৈঠক বসে।

অভিযোগ রয়েছে, বৈঠকে শালিসদাররা ঘর ভেঙে জমি বুঝিয়ে দেয়ার পক্ষে রায় দেন।

এরই পরদিন বুধবার সকালে ফারুক সরদার, তার ছেলে আজিজুল, ইমরান ও সাকিলসহ কয়েকজন মিলে জালাল সরদারের ঘরের মালামাল বের করে দিয়ে বসতঘরটি ভেঙে ফেলেন।

ভুক্তভোগী জালাল সরদার বলেন, ‘আমি আমার বাবা মোকলেস সরদারের কাছ থেকে ৩৩ শতাংশ জমি ক্রয় করেছি। গত ২০ বছর ধরে ওই জমিতে ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করছি। কিন্তু প্রতিবেশী ফারুক সরদার বারবার উচ্ছেদের হুমকি দিয়ে আসছেন। শালিসকারীরা ফারুকের পক্ষ নিয়ে আমাকে ঘর ছেড়ে দিতে বলেন। আজ সকালে ঘর ভাঙতে এলে বাধা দিলে তারা আমাকে হত্যার হুমকি দেয়।’

অভিযুক্ত ফারুক সরদার দাবি করেন, ‘শালিসি বৈঠকে জমি আমার নামে রায় হয়েছে। তাই শালিসদারদের নির্দেশে ঘর ভেঙে জমি বুঝে নিয়েছি।’

তবে শালিসদার মন্টু মাস্টার বলেন, ‘শালিস বৈঠকে জালাল সরদারকে জমি ছেড়ে দেয়ার জন্য তিন মাস সময় দেয়া হয়েছিল। কিন্তু আজ হঠাৎ ঘর ভাঙার ঘটনা ঘটেছে, বিষয়টি দুঃখজনক।’

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। দু’পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

মির্জাগঞ্জে লাম্পি স্কিন রোগে শতাধিক বাছুরের মৃত্যু

নদীতে ডুবে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা

জিয়ানগরে আলোচিত হত্যা মামলায় আসামি গ্রেপ্তার