হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশাল অফিস

বরিশালের মেহেন্দীগঞ্জে নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রবিউল ফকিরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবিউল ফকিরকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নিরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ফকির মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য বৃহস্পতিবার সকালে মায়ের কাছে টাকা চান তিনি। টাকা না পেয়ে একপর্যায়ে মায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন রবিউল। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে বাবাকেও মারধর করেন রবিউল। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয় বাসিন্দা সামসুল হক বলেন, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের একপর্যায়ে শাবল দিয়ে আঘাত করে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, টাকার জন্য রবিউল ফকির তার মা নিরু বেগমের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমই

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর ভোলায় বাণিজ্য মেলার আবেদন নামঞ্জুর

আইসিইউ-সিসিইউ স্থাপনের আশ্বাসে ভোলায় অনশন ভাঙলেন যুবকেরা

দ্বিতীয়বারের মতো চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মীর শরীফ

পালিয়ে যাওয়া কোনো নেতা ফিরে আসার ইতিহাস নেই, হাসিনাও ফিরবে না: অ্যাডভোকেট হেলাল

প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ, নোটারির মাধ্যমে বিয়ে

জয়নুল আবেদীন শিক্ষা বৃত্তির আওতায় বই ও শিক্ষা উপকরণ বিতরণ

অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: মোশাররফ হোসেন এমপি

প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

অভাবের সংসার থেকে ৩ কারখানার মালিক, এখন ২১৫ মানুষের কর্মসংস্থানের কারিগর

উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার