হোম > সারা দেশ > বরিশাল

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পিরোজপুরে বিক্ষোভ ‎

জেলা প্রতিনিধি, পিরোজপুর

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ করেছে এইচএসসি শিক্ষার্থীরা। বুধবার পিরোজপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা শেষে ওই কেন্দ্রের শিক্ষার্থীরা দুপুর ২টার দিকে মিছিল বের করে।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহরের সদও উপজেলা চত্বরে গিয়ে সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরে ৩টার দিকে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারসহ নেতাকর্মীরা শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করে।

জেডএম

ভোলায় নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

পূর্ণিমার জোয়ারে ঝালকাঠিতে নদীর পানি বৃদ্ধি

জামায়াত আমিরের আগমন উপলক্ষে বাবুগঞ্জে প্রস্তুতি সভা

ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া

ভোলা সরকারি মহিলা কলেজে এইচএসসির ওএমআর শিট জটিলতার অবসান

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার সহায়তা প্রদান

বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে নেতাকর্মীদের লঞ্চ ডুবোচরে

ভোলায় অস্ত্রসহ তিন ডাকাত আটক