হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ইকবালকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। তাকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। দিনাজপুরের আদালতে তাকে হাজির করা হবে।

উজিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা জানতে চাইলে তিনি সংবাদকর্মীদের জানান, এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সাবেক উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর কাটলা এলাকা দিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার সময় আটক হয়েছেন।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়