হোম > সারা দেশ > বরিশাল

ডেভিল হান্টে আ. লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

বরিশাল অফিস

অপারেশন ডেভিল হান্ট অভিযানে বরিশালে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের তিন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার ও শনিবার পৃথক অভিযানে গ্রেপ্তার হন তারা। সংশ্লিষ্ট থানার ওসিরা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন -বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম শান্ত, দলটির উজিরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার ও আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য রাকিব সরদার।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৪টার দিকে বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ সাইফুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, গত শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উজিরপুর উপজেলা থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার হন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ জানিয়েছেন, গত শুক্রবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের আগৈলঝাড়া উপজেলা শাখার সদস্য রাকিব সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

মির্জাগঞ্জে লাম্পি স্কিন রোগে শতাধিক বাছুরের মৃত্যু

নদীতে ডুবে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা

জিয়ানগরে আলোচিত হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার