হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪

বরিশাল অফিস

বরিশালের চিহ্নিত মাদককারবারি সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য রাসেল হালদার ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রপলিটন ডিবি পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ৩৮০ ইয়াবা ও দেশীয় অস্ত্র।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার গাজীর খেয়াঘাটের পাশের বিল থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল মাদকের একজন ডিলার বলে জানায় পুলিশ। এছাড়া রাসেলকে গ্রেপ্তারের পর তার অপর আরো দু’সহযোগীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার অন্য তিন সহযোগী হলেন চরবাড়িয়া এলাকার বাসিন্দা রুবেল সরদারের ছেলে রাব্বি সরদার (২৪), লালমিয়া বেপারির ছেলে শাওন বেপারি (২৫) ও বিল্লাল হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৫)। চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা রাজু মাঝি বলেন, বহু বছর ধরে রাসলে ও তার সহযোগীরা সদর উপজেলার প্রতেকটি গ্রামে মাদকের বাণিজ্য করে আসছে। এই পর্যন্ত আট দশবার মাদক ও অস্ত্রসহ গ্রেফতার হলেও কয়েকদিন পরেই তারা জামিনে মুক্ত হয়ে যায়। তারপর আগের মতই বহাল তবিয়তে মাদকের রাজত্ব গড়ে তোলে। এছাড়াও নানান সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল।

পুলিশ পরিদর্শক ছগির বলেন, গ্রেফতার হওয়া রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাছাড়া অস্ত্র এবং মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত

রাসেল সহ অন্যরা একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী।

রাসেলের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জিয়ানগরে মে দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

পিরোজপুরে মে দিবসে জেলা প্রশাসনের শোভাযাত্রা

মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যানদের পুনর্বহালে সংঘর্ষ

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু