হোম > সারা দেশ > বরিশাল

জামায়াতে কেউ রাতারাতি নেতা হতে পারে না: বোরহানউদ্দিন উপজেলা আমির

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

“জামায়াতে কেউ রাতারাতি নেতা হতে পারে না”—এমন মন্তব্য করেছেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির।

শুক্রবার বোরহানউদ্দিন সরকারি হাই স্কুল মাঠে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় তিনি বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ‘বোরহানউদ্দিনে জামায়াতের ৩০ নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন’—এমন সংবাদ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি দাবি করেন, সংবাদে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা কেউই জামায়াতের কোনো পর্যায়ের সদস্য ছিলেন না। এমনকি ‘জয়েন্ট সেক্রেটারি’ নামে যে পদ উল্লেখ করা হয়েছে, তা জামায়াতে ইসলামীতে কখনোই ছিল না।

তিনি অভিযোগ করে বলেন, টুপি ও দাড়িওয়ালা কয়েকজনকে জামায়াতের কর্মী সাজিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত নাটক মঞ্চায়ন করেছে, যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছু নয়।

জামায়াত একটি নিয়মতান্ত্রিক ইসলামী রাজনৈতিক সংগঠন—যেখানে কোরআন-সুন্নাহভিত্তিক সিলেবাস অধ্যয়ন করে ধাপে ধাপে কর্মী হিসেবে অন্তর্ভুক্ত হতে হয় বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিবাদ সভায় উপস্থিত ভোলা–২ আসনের জামায়াতের প্রার্থী মুফতী ফজলুল করীম বলেন, মিথ্যা নাটক সাজিয়ে তারা নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করেছে। এতে মানুষের আস্থা বাড়বে না, বরং কমবে।

তিনি আরও বলেন, যারা ভোটের মাঠে মিথ্যার আশ্রয় নেয়—জনগণ তাদেরকেই প্রত্যাখ্যান করবে।

বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সে আদর্শে অটল থাকবে।

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত