হোম > সারা দেশ > বরিশাল

অনৈতিক সুবিধা দেয়ায় কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজড

আদালতে অনিয়ম

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

দায়িত্ব পালনে অনিয়ম ও আসামিকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আদালতের দায়িত্বে থাকা ছয় পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়। পাশাপাশি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার জানান, ‘ঘটনার সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। নির্দেশনা অনুযায়ী আমতলী আদালতে দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর মধ্যে পাঁচজনকে পুলিশ লাইনে এবং পরিদর্শক বশির আলমকে সংযুক্ত করা হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে।

গত ২ সেপ্টেম্বর আদালতের পুলিশ ব্যারাকে গ্রেফতার পৌর যুবলীগ সভাপতি আরিফ-উল হাসানকে আপ্যায়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ব্যারাকে আরিফ-উল হাসানের সঙ্গে দু’জন নারী, দু’জন পুরুষ ও এক শিশুকে বসে থাকতে। এ সময় কোর্ট পরিদর্শক বশির আলমও সেখানে উপস্থিত ছিলেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জিয়ানগরে মে দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

পিরোজপুরে মে দিবসে জেলা প্রশাসনের শোভাযাত্রা

মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যানদের পুনর্বহালে সংঘর্ষ

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু