হোম > সারা দেশ > বরিশাল

মাইলস্টোন স্কুলের আয়া মাসুমার দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে মারা যাওয়া আয়া মাসুমাকে ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার সকাল ৯টায় তার জানাজা শেষে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামে রুন্দি বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

নিহত মাসুমা ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুড়ালিয়া গ্রামের সেলিম রুন্দির স্ত্রী। তিনি মাইলস্টোন স্কুলের আয়া হিসেবে কর্মরত ছিলেন। বিমান বিধ্বস্তের দিন তিনি বাচ্চাদের উদ্ধার করতে গিয়ে আগুনে দগ্ধ হন।

নিহতের স্বামী সেলিম জানান, তার স্ত্রী মাসুমা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আয়া পদে কর্মরত ছিলেন। মাসুমা যখন বাচ্চাদের নিয়ে বের হচ্ছিলেন। তখন ঘটনাটি ঘটে। ইচ্ছে করলে সে বাহিরে এসে নিজের জীবন রক্ষা করতে পারতেন। কিন্তু আমাদেরও বাচ্চা আছে সেই চিন্তা থেকে অন্য বাচ্চাদের বাঁচাতে গিয়ে মাসুমা আগুনে দগ্ধ হন। আমরা খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে জানতে পারি আগুন দগ্ধ হয়ে তার শরীরে ৯০ শতাংশ পুরে গেছে। এরপর টানা ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে দুই সন্তানকে এতিম করে আমাদের রেখে চলে গেছেন।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় বার্ন ও সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ছয়দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি। গতকাল মধ্যরাতে মাসুমা বেগমের মরদেহ বহনকারী গাড়িটি কুড়ালিয়া গ্রামে পৌঁছে। তখন এলাকাবাসী ও স্বজনদের বুকফাটা কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠে।

রোববার সকালে বৃষ্টি উপেক্ষা করে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল ধর্মপ্রাণ মুসল্লিরা মাসুমার জানাজা নামাজে অংশগ্রহণ করেন।

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

পরিবহন খরচের অভাবে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল

চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে শোকজ

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী