হোম > সারা দেশ > বরিশাল

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর ভোলায় বাণিজ্য মেলার আবেদন নামঞ্জুর

জেলা প্রতিনিধি, ভোলা

অনুমতি ছাড়া ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলার আয়োজনের উদ্যোগ নিয়ে আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর আবেদনটি নামঞ্জুর করেছে জেলা প্রশাসন।

বুধবার মেলা বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদন নামঞ্জুর করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। কোনো নির্দিষ্ট কারণ না দেখিয়ে জেলা প্রশাসকের এখতিয়ারে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আব্দুর রশিদের মালিকানাধীন মেসার্স আবদুল্লাহ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ মেলার আয়োজনের উদ্যোগ নিয়েছিল। উদ্বোধনের তারিখ ঘোষণা না হলেও স্টল নির্মাণসহ আনুষঙ্গিক কাজের বড় অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এ মেলার জন্য জেলা প্রশাসন, পুলিশ সুপার কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। এ ঘটনায় ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়। কী কারণে বা কার ইন্ধনে বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করা হচ্ছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হলেও অনেকেই প্রকাশ্যে মন্তব্য করতে চাননি।

এর আগে আমার দেশ পত্রিকায় ও অনলাইন পোর্টালে অনুমতি ছাড়া মেলা আয়োজনের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সে সময় জেলা প্রশাসক এ বিষয়ে মন্তব্য করেছিলেন যে, অনুমতি ছাড়াই মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। প্রতিবেদন প্রকাশের পর বুধবার ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদন নামঞ্জুর করেন জেলা প্রশাসক।

আবেদন নামঞ্জুর হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করে ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ বলেন, গত বছর এ ধরনের মেলার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবারও মেলা হলে তাদের ব্যবসা পরিচালনা কঠিন হতো। সিদ্ধান্তের জন্য জেলা প্রশাসককে সাধুবাদ জানান তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক ডা. শামীম রহমান আমার দেশকে বলেন, জেলা প্রশাসকের এখতিয়ারে কোনো কারণ ছাড়াই মেলার আবেদন নামঞ্জুর করা হয়েছে।

উল্লেখ, এ মাঠটি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ। মাঠের চারপাশে ওয়াকওয়ে থাকায় প্রতিদিন বহু মানুষ হাঁটাহাঁটি করেন। এছাড়া শিশুদের খেলার সরঞ্জাম, বসার জায়গা, শহীদ মিনার ও সুইমিং পুল থাকায় বিকেল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থী, শিশু ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত থাকে মাঠটি।

আইসিইউ-সিসিইউ স্থাপনের আশ্বাসে ভোলায় অনশন ভাঙলেন যুবকরা

দ্বিতীয়বারের মতো চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মীর শরীফ

পালিয়ে যাওয়া কোনো নেতা ফিরে আসার ইতিহাস নেই, হাসিনাও ফিরবে না: অ্যাডভোকেট হেলাল

প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ, নোটারির মাধ্যমে বিয়ে

জয়নুল আবেদীন শিক্ষা বৃত্তির আওতায় বই ও শিক্ষা উপকরণ বিতরণ

অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: মোশাররফ হোসেন এমপি

প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

অভাবের সংসার থেকে ৩ কারখানার মালিক, এখন ২১৫ মানুষের কর্মসংস্থানের কারিগর

উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত