হোম > সারা দেশ > বরিশাল

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

ছুরিকাঘাতে নিহত পঙ্কজ শীল । ছবি: আমার দেশ

চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিলক শীল (৪০) নামে আরও এক ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ছিনতাইকারী দলের সদস্য ও গাইবান্ধা জেলার বাসিন্দা আবিদুল ইসলামকে (৪০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। জানা যায়, উপজেলার কচুয়াইয়ের চক্রশালা এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বোরকা পরিহিত একজনসহ তিনজনকে রাস্তার পাশে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়।

এ সময় পঙ্কজ শীল ও তিলক শীল ওই ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সন্দেহভাজন তিনজন ধারালো অস্ত্র দিয়ে পঙ্কজ শীল ও তিলক শীলকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এতে পঙ্কজ ও তিলক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে পঙ্কজ শীল মারা যান। আহত তিলক শীলকে হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়।

কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস জানান, রাতে সন্দেহভাজন কয়েক ব্যক্তির পরিচয় জানতে চাইলে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হামলার পর তিনজনের মধ্যে দুজন পালিয়ে গেলেও বোরকা পরিহিত একজনকে আটক করা সম্ভব হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক ব্যক্তির বাড়ি গাইবান্ধা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের ভাষ্যমতে, ঘটনার সঙ্গে জড়িতরা ছিনতাইকারী দলের সদস্য। পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের হাতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

হাজারি আমড়ার গাছ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা

পিরোজপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

কাঁঠালিয়ায় এক দশকেও মেরামত হয়নি ভাঙা সেতু

আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

লালমোহনে নদীতে ভেসে আসা লাশের সন্ধান মিলেছে

ভোলায় ৪০০ কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প চালু নিয়ে লিগ্যাল নোটিশ

দুমকিতে আছিয়ার দুই দশকেও জোটেনি বিধবা ভাতা

তজুমদ্দিনের স্টেডিয়াম মাদকসেবীদের দখলে