হোম > সারা দেশ > বরিশাল

সরকারি জমিতে আ.লীগ নেতার ভবন, উচ্ছেদ করল প্রশাসন

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি জমিতে আ.লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদারের ভবন উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী তিনি পত্তাশী বাজারে এ অভিযান পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ২০২১ সালে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার পত্তাশী বাজারে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ করেন। তিনি আ.লীগ আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে রাস্তার ওপর ভবন নির্মাণের অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয় আ.লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদার বলেন, আমার ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করেছি। কিন্তু প্রতিপক্ষের ইন্দনে প্রশাসন ভবন ভেঙে ফেলেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী বলেন, রাজস্ব খাতের জমি দখল করে ভবন নির্মাণ করে আ.লীগ নেতা মোয়াজ্জেম হোসেন। বাজারে লোক চলাচল স্বাভাবিক ও যানবাহন ব্যবহার নির্বিঘ্ন করতে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

পরিবহন খরচের অভাবে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল

চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে শোকজ

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড