হোম > সারা দেশ > বরিশাল

আমাদের লড়াই থামবে না, এ লড়াই চলবে: ওসমান হাদির বোন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির বোন বলেছেন, ভারত আমাদের কোনদিনও বন্দু ভাবে না। ইনসাফের রাষ্ট্র যেদিন কায়েম হবে, সেই দিনই বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে। এছাড়া কোন কিছুর বিনিময়ে ভারতের আধিপত্যবাদ শেষ হবে না। আমাদের লড়াই থামবে না, এ লড়াই চলবে।

তিনি বলেন, ওসমান শুধু ভারতের শত্রু নই, ওসমান এই দেশে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি করে, লটের রাজনীতি করে, তাদের শত্রু।

বৃহস্পতিবার বিকেলে ওসমানের বিদ্যাপীঠ ঝালকাঠির নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে তার পরিবার বলেন, মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান নিয়ে চলে যেতে দেওয়া হবে না।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নেন ওসমান হাদির বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নীপতি আমির হোসেন।

এনসিপি ঝালকাঠি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুফতি মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এসসিপির জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ, তেজগাঁও থানার যুগ্ম সমন্বয়কারী ইমরান খান, নলছিটি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক রাকিব ফকির, ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাজালাল হোসাইন জেহাদি।

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

বাকেরগঞ্জে পুলিশের সামনে আসামির ওপর হামলা

বাবুগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাকেরগঞ্জে এমপিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় গ্রেপ্তার ১

ভিসি ও প্রো-ভিসির দ্বন্দ্বে স্থবির পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আদালতের নিষেধাজ্ঞা অমান্য, প্রভাব খাটিয়ে বিএনপি নেতার জমি দখল

মিয়ারহাট বন্দরে অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি

মহিপুরে নজর কাড়ছে ১৬ লাখ টাকার দুটি কোরবানির ষাঁড়

চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলা, নিহত ১

বরিশালে চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা