হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ধ্বংস ১২ ড্রেজার

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় ফসলি জমি রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি ড্রেজার মেশিন ধ্বংস এবং প্রায় সাড়ে ৪ হাজার ফুট পাইপলাইন অপসারণ করা হয়েছে। একই সঙ্গে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইঞ্জারুল হক।

অভিযানকালে উপজেলার সুহিলপুর, বাতাঘাসী ও জোয়াগ ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি ড্রেজার মেশিন ধ্বংস এবং প্রায় সাড়ে ৪ হাজার ফুট পাইপলাইন অপসারণ করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইঞ্জারুল হক বলেন, অবৈধ ড্রেজারের কারণে ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

প্রশাসনের এ অভিযানে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার কারণে কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছিল। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে ফসলি জমি রক্ষা করা সম্ভব হবে।

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, কাঁদল শিক্ষার্থীরা

উখিয়া সীমান্তে মাদক কারবার নিয়ে গোলাগুলি, গ্রেপ্তার ৪

পুলিশের গোপন তথ্য আ.লীগের পলাতক মন্ত্রীর কাছে, নজরদারিতে এসপির দুই ফোন

টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

কুমিল্লায় ১১ দিনে পুলিশের  সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫

রায়পুরে পরিত্যক্ত বাড়িতে মিলল ১১টি শক্তিশালী বোমা

সমাজসেবা অফিস ও ভূমি অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

বাকলিয়ায় যুবককে নৃশংসভাবে হত্যা, গ্রেপ্তার ২

মিথ্যা ঘোষণায় সিগারেট তৈরির প্ল্যান্ট আমদানির চেষ্টা, মূল্য দেখানো হয়েছে ২৫ গুণ কম

উৎসবমুখর পরিবেশে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভোটগ্রহণ চলছে