হোম > সারা দেশ > চট্টগ্রাম

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ছবি: আমার দেশ।

কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৫টি দেশীয় ধারালো অস্ত্রসহ মোঃ রোকন নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুলাহাজারা বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্র জানায়, ডুলাহাজারা ইউনিয়নের ‘ত্রাস’ হিসেবে পরিচিত মোঃ রোকন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৫টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সূত্র আরো জানায়, আটক রোকনের বিরুদ্ধে চকরিয়া থানায় খুন, অস্ত্র ও ডাকাতিসহ ৩টি পৃথক মামলা রয়েছে।

ধৃত রোকন ও উদ্ধার হওয়া অস্ত্র পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি