হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ভেটেরিনারি কলেজ করার ঘোষণা দিলেন এমপি এনাম

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য এনামুল হক এনাম। ছবি: আমার দেশ

চট্টগ্রামের পটিয়ায় জাতীয় প্রাণিসম্পদ দিবসের র‍্যালি ও আলোচনা সভায় স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে একটি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য এনামুল হক এনাম। ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এর আগে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম সাইফুদ্দিন তার বক্তব্যে পটিয়ায় একটি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরেন।

এনামুল হক এনাম এমপি বলেন, পটিয়ায় অনেক খামার রয়েছে। খামারিদের সুবিধার কথা বিবেচনা করে এখানে একটি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা লিখিতভাবে প্রস্তাব আকারে দিলে আমি মন্ত্রণালয়ে এ বিষয়ে কথা বলতে পারব। উল্লেখ্য, পটিয়ায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০টি খামার রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের বিকল্প নেই। এ খাতের মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব। তাই আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ কে এম সাইফুদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জয়ীতা বসু। ভেটেরিনারি সার্জন সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ এবং পটিয়া ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাসেল প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম সাইফুদ্দিন বলেন, প্রাণিসম্পদ খাতের সঙ্গে জড়িত খামারিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের উৎপাদিত দুধ, মাংস ও ডিম মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতের হুঁশিয়ারি

ফটিকছড়ির পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রামে দুই বছরেও শেষ হয়নি আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও, পদ হারালেন ছাত্রদল নেতা

রামগঞ্জে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ভুয়া টেন্ডার দেখিয়ে ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ভারত থেকে ফেরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিজ বাড়িতে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী

ফেনী শহরে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট