হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুরি-দুর্নীতির চেয়ে ভোট ভিক্ষা সম্মানের: হাসনাত আব্দুল্লাহ

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

চুরি-দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা সম্মানের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসন বিরোধী পদযাত্রা এবং গণসংযোগে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ভালোবাসা দিয়ে আপনাদের কাছে আসব। প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইব। বলবো যে, ভাই আপনি আমাদেরকে একটু সহায়তা করেন। চুরি করার চাইতে, দুর্নীতি করার চাইতে, রাস্তার মাটি খাওয়ার চাইতে, ইট খাওয়ার চাইতে, ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের।’

এসময় তিনি আরো বলেন, ‘আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলে মেয়েরা যথাযথভাবে লেখাপড়া ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবেন। আপনারা যদি চান তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না।

তিনি উল্লেখ করেন, আমাদেরকে আগে দুর্নীতিটা বন্ধ করতে হবে। আমরা যদি দুর্নীতিকে বন্ধ করতে পারি, কোনো না কোনো সময় ‌দেশ এগোবেই। এবারের এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।

গণ‌ভো‌টে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জা‌নি‌য়ে হাসনাত বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে।

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব

কুমিল্লা বোর্ডে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও স্বীকৃতি স্থগিত

রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামায়াতের সংবর্ধনা ও ইফতার মাহফিল

উখিয়ায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর ভেসে উঠল স্কুলছাত্রের লাশ