হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে পাহাড় দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১৩

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় দখল নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকায় কয়েক দফায় এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, শনিবার ভোররাতে গোলাম গফুর গ্রুপের নেতৃত্বে ছলিমপুর, ফৌজদারহাট, আল মদিনা, সিডিএ, ফকিরহাট, বাংলাবাজার, শেরশাহ এলাকার শতাধিক অস্ত্রধারী জঙ্গল ছলিমপুর আলীনগর দখল করতে যান। এ সময় আলীনগর দখলে রাখা ইয়াছিন বাহিনীর সদস্যরা তাদের প্রতিরোধে এগিয়ে আসেন। এতে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর ও বিকেলে আরও কয়েক দফায় গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন— জাবেদ (৩৮), জাকির (৪৮), তানভীর (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু (৩০), জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭), মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), রায়হান (১৮) ও শামীম (২৯)।

স্থানীয়রা আরও জানান, নিহত ও গুলিবিদ্ধদের বাহিরেও গফুর গ্রুপের একাধিক সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল সহকারী কমিশনার) লাবিব আবদুল্লাহ বলেন, দু’গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছেন, তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। ১৩ জন গুলিবিদ্ধের নাম নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না