হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির সমাবেশে কিশোরের মৃত্যু, অসুস্থ ২

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলাকালে মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে অসুস্থ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম চিশতী (১৪) নগরের এনায়েত বাজার এলাকার বাসিন্দা এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা নজরুল ইসলাম বাবু যুবদলের সাবেক কর্মী ও নগর কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি নগর কৃষকদলের কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য।

কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোনা মানিক বলেন, রেডিসন থেকে মিছিল যাওয়ার সময় হল-২৪ কনভেনশনের সামনে ভিডিও করছিল চিশতী। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে কয়েকজন মিলে তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়েছে।

এদিকে সমাবেশস্থলে অতিরিক্ত ভিড়ের মধ্যে আরও দুজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার বাসিন্দা রাকিব (২৫)। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, দুপুরের দিকে সমাবেশস্থলে ভিড়ের মধ্যে চাপা পড়ে দুজন অসুস্থ হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭