হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে তার এক সহযোগীকেও। তারা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল মিয়া (৪০) ও তার সহযোগী রাব্বি মিয়া (২৫)। মঙ্গলবার পুলিশ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৭টায় আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস সড়ক এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে প্রাইভেটকার থেকে আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল মিয়া ও তার সহযোগী রাব্বি মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামরুল উপজেলার তারাগন গ্রামের দানু মিয়ার ছেলে আর রাব্বি ময়মনসিংহের বানিহালা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। মাদকের সঙ্গে জড়িত কেউ রক্ষা পাবে না।

ফেসবুক আইডি নিয়ে বিতর্ক, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেন শহীদ জিয়া

ঈদের দিনে স্ত্রীকে মারধর, গ্রেপ্তার স্বামী

খেলাধুলা যুবকদের মাদক থেকে দূরে রাখে: জাহিদুল ইসলাম

মেঘনায় আটকা দেড় শতাধিক পর্যটক, পাঁচ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ঢল

কুমিল্লায় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ

লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আহত ১৫

প্রেসিডেন্ট জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে নানা কর্মসূচি