হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে মুখে মাস্ক পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে মুখে মাস্ক পরে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম আওয়ামী লীগের কর্মীরা। বুধবার সকালে শহরের স্টেশন রোডে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ১৫/২০ জন তরুণ এতে অংশ নেন।

দুপুরে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে পড়ে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শেখ মুজিব-হাসিনা ও আলাউদ্দিন নাসিমের ছবি সম্বলিত একটি ব্যানার নিয়ে একদল তরুণ মিছিলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন।

স্টেশন রোড থেকে শুরু হওয়া মিছিলটি পাশের রেল স্টেশনের প্ল্যাটফর্‌ম গিয়ে সমাপ্ত হয়। বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজীম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএস

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান

কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কলা বিক্রেতা

বজ্রপাতে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন

চৌদ্দগ্রামে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০

মিরসরাইয়ে কালো পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাসহ তিন প্রকল্পের কাজ শেষ

শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড