হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

জেলা প্রতিনিধি, কুমিল্লা

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ১,৪২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার বোর্ডটির অধীনে মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর—এই ছয় জেলার ২৭৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন এবং ছাত্র ৫৮ হাজার ৮৪৭ জন। সে হিসাবে ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা ২৯ হাজার ১২৩ জন বেশি। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ও সাফল্যের হার বাড়ার ফলে পরীক্ষায় তাদের উপস্থিতিও বেশি হচ্ছে।

এদিকে নকল প্রতিরোধে বোর্ডের আওতাধীন সব ২৭৭টি কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও জোরদার করা হয়েছে।

বোর্ড কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সবার সহযোগিতায় এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থানীয় এমপি পরীক্ষা কেন্দ্রে ঢুকে ফেসবুকে লাইভ করেছেন এই বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন কোন ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। সে যেই হোক। বিষয়টি আমি শুনেছি। তবে কুমিল্লায় খুব সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা হয়েছে।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৬

বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা যুবদল কর্মীর

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

ইসলাম ধর্ম, নবী (সা.)-কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ

মেহেদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন এমপি সেলিম

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু