হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে ৫ জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের আরও অনেকে আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে সামছুদ্দিন ও আলা উদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহতরা হলেন—সামছুদ্দিন ওরফে কোপা সামছু গ্রুপের সামছুদ্দিন, তার ছেলে মোবারক হোসেন এবং আলা উদ্দিন গ্রুপের আলা উদ্দিনসহ মোট ৫ জন। এর মধ্যে আলা উদ্দিনের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, জাগলার চরে বর্তমানে কয়েক শ ভূমিহীন পরিবার বসবাস করছে। চরের অর্ধেক জমি খাস এবং অর্ধেক ব্যক্তি মালিকানাধীন। কিন্তু দীর্ঘদিন ধরে সামছুদ্দিন চরের জমি দখল করে প্রতি একর ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা করে ভূমিহীনদের কাছে বিক্রি করে আসছিল। তবে গত কিছুদিন ধরে বিক্রির টাকা মুশফিক ও ফরিদ কমান্ডারকে দিচ্ছিল না সে। এরই জের ধরে মুশফিক ও ফরিদের হয়ে মঙ্গলবার সকালে আলা উদ্দিন, শীর্ষ ডাকাত কাউয়া কামাল ও নিজাম মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জন অস্ত্রধারী চর দখলে যায়।

একপর্যায়ে চরে থাকা সামছুদ্দিনের লোকজনের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এতে আলা উদ্দিনসহ উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হন, যার মধ্যে ৫ জন নিহত হয়েছেন। বিকেলে আলা উদ্দিনকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, এ পর্যন্ত এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আমরা মরদেহগুলো উদ্ধার করেছি।

দুর্নীতি-সন্ত্রাসের সঙ্গে আমার দেশ আপস করবে না: মাহমুদুর রহমান

ঘুরতে এসে ইনানী সৈকতে যুবক নিখোঁজ

হাটহাজারীতে পাঁচটি অস্ত্রসহ চারজন আটক

পেকুয়ায় ঘরে ঢিল ছোড়া থেকে হত্যাকাণ্ড

সিফাতের পাশে আমরা সবাই থাকব: এমপি আবুল খায়ের ভূঁইয়া‎

স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির সভাপতি আরিফ, সম্পাদক হাসান

ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা

কুমিল্লায় ফেলে যাওয়া সেই বাচ্চার অভিভাবকের সঙ্গে যোগাযোগ হয়েছে

রামুতে পানি ভেবে অ্যাসিড পান করে শ্রমিকের মৃত্যু

কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার