হোম > সারা দেশ > চট্টগ্রাম

১০ হাজার টাকা চুক্তিতে নির্বাচন অফিসে আগুন দিল ছাত্রলীগ নেতার ভাই

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ১০ হাজার টাকা চুক্তিতে জেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ হাকিমের বড় ভাই মো. রুবেল (৪১)। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।

অভিযুক্ত রুবেল লক্ষ্মীপুর পৌরসভা ১০ নং ওয়ার্ডের ব্যাপারী বাড়ির মৃত আব্দুল হাসের ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ হাকিমের বড় ভাই।

পুলিশ সুপার জানান, প্রয়াত সাবেক সংসদ সদস্য শাহাজাহান কামালের এপিএস শিমুল চক্রবর্তীর নির্দেশে ১০ হাজার টাকার বিনিময়ে অভিযুক্ত রুবেল নির্বাচন অফিসে আগুন দেয়। আগুন দেওয়ার পূর্বে ২ হাজার টাকা দেওয়া হয়। আগুন দেওয়ার পরবর্তী সময় চুক্তির ৮ হাজার টাকা পরিশোধ করে শিমুল চক্রবর্তী।

শুক্রবার আদালতে নেওয়া হলে রুবেল আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ, গত ১২ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দেয় মুখোশ পরা এক যুবক। অফিসের সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করে অনুসন্ধানে নামে। এরপর পুলিশ একপর্যায়ে অভিযুক্ত রুবেলকে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে যুবককে খুন

চট্টগ্রামে ডা. রবিউল হোসেনের ইন্তেকাল

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, প্রবাসী বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ফেনীতে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে যুবলীগ কর্মী হত্যার অভিযোগ

দুর্নীতি-সন্ত্রাসের সঙ্গে আমার দেশ আপস করবে না: মাহমুদুর রহমান

ঘুরতে এসে ইনানী সৈকতে যুবক নিখোঁজ

হাটহাজারীতে পাঁচটি অস্ত্রসহ চারজন আটক

পেকুয়ায় ঘরে ঢিল ছোড়া থেকে হত্যাকাণ্ড

সিফাতের পাশে আমরা সবাই থাকব: এমপি আবুল খায়ের ভূঁইয়া‎

স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির সভাপতি আরিফ, সম্পাদক হাসান