হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে ২০ টাকার জন্য কিশোর খুন

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনা রোড এলাকায় ২০ টাকা নিয়ে সংঘর্ষে ইয়াসিন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ টাকার জাম খাওয়াকে কেন্দ্র করে ইয়াসিনের সঙ্গে একই এলাকার মুসা প্রধানীয়ার (১৭) সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মুসা প্রধানীয়া জিআই পাইপ দিয়ে ইয়াসিনের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথে সাইনবোর্ড এলাকায় তার মৃত্যু হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এমই

স্বাস্থ্য কমপ্লেক্সে হাসনাত আব্দুল্লার পরিদর্শন, ৫ চিকিৎসককে শোকজ

হালিশহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সাঈদ আল নোমান

পটিয়া প্রেসক্লাবের নতুন সভাপতি নুর হোসেন, সম্পাদক রবিউল

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ২৮জন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা

শ্রীমতি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পাওনা টাকা চাওয়ায় বন্ধুর হাতে খুন, আটক ৩

ভূমিহীনের নামে বরাদ্দ খাসজমি কৌশলে দখল বিএনপি নেতার

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারণ দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

ফ্লোরিডা সফর নিয়ে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে: চসিক মেয়র