হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাউরুটি কিনে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় ফজলুর রহমান (৭৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা গ্রামের মরহুম হাজী আনোয়ার উল্যাহর ছেলে।

রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লাগামী ‘মদিনা পরিবহন’র একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা ও তার ছেলে মো. মানিক তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মো. মানিক জানান, তার বাবা বাজার থেকে পাউরুটি কিনে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হন।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ