হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৯

উপজেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হ্নীলায় মোটরসাইকেল-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে মোটরসাইকেল চালক নিহত ও ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টেকনাফের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

টেকনাফের নয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছার ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী মা-বাবার দোয়া নামক মিনিবাসের (চট্ট মেট্রো জ ১১-২০১৯) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে মোটরবাইক চালক হ্নীলা ওয়াব্রাং এলাকার নাগু সওদাগরের ছেলে জাকির আহমদ (৪০) নিহত হয়। অপর মোটরসাইকেল আরোহী মো. সিফাত (১৪) গুরুতর আহত হয়।

মিনিবাসে থাকা ৩৫ যাত্রীর মধ্যে ১৯ জন যাত্রী আহত হয় বলে জানান হাইওয়ে পুলিশ। আহতরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপের মেহেদী হাসান(১৮), কাউসার বিবি (৩৫), জান্নাত আরা (২০), লেদা মোচনীর আবু বকর ছিদ্দিক (১৭), লেদার অছিউদ্দিন (২৮)। বাকিদের নাম পাওয়া যায়নি। আহতদের টেকনাফ সদর হাসপাতাল, লেদা আইওএম হাসপাতাল ও আলিফ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান