হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে প্রশিক্ষণ প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী-মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম রাজিব হোসেন (২০)। উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার কাজী নগর গ্রামের ইব্রাহীম একটি প্রশিক্ষণ প্রাইভেট কার কিনে স্থানীয় কিছু ছেলেকে ড্রাইভিং শেখায়। ওই প্রশিক্ষণ গাড়ির হেলফার রাজিব সোমবার সকালে প্রাইভেট কারটি পরিষ্কার করে নিজে গাড়ি চালিয়ে বের হয়ে যায়। একপর্যায়ে চৌমুহনী-মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ির সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে প্রাইভেট কারটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন সকাল সাড়ে ১০টার দিকে রাজিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আমার দেশকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার ও স্বজনরা থানায় এসেছে, তারা কোনো মামলা করবে না এই মর্মে ময়নাতদন্ত ছাড়া নিহতের লাশ দাফন করেছে।

বিদেশি শিক্ষার্থী শূন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৩ বছর

সরকারি দপ্তরে ঢুকে হুমকি ও হামলা, আতঙ্কে কর্মকর্তারা

পানি উৎপাদন বাড়াতে জাইকার সহযোগিতা চাইল চট্টগ্রাম ওয়াসা

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে: চসিক মেয়র

ট্রেনে ছোড়া পাথরে দৃষ্টি হারালেন আইনজীবী

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব

মেয়রসহ চসিককে বোকা বানিয়ে মনোরেলের চুক্তি করেছিল প্রতারক

বিদ্যুতের সার্ভার বিপর্যয়ে সীতাকুণ্ডে জনদুর্ভোগ

মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারে দেড় কোটি টাকা অনুদান দিল বিআরটিএ