হোম > সারা দেশ > চট্টগ্রাম

কলিজা খুলে ফেলার হুমকি দেওয়ায় শোকজ বিএনপি নেতাকে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কলিজা খুলে ফেলার হুমকি এবং প্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির সম্মেলন করায় দলটির এক নেতাকে শোকজ করা হয়েছে।

গতকাল শুক্রবার দলটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠিটি প্রকাশ হয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতার নাম আবদুল গফুর ভূঁইয়া। তাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামছুল ইসলাম ও কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছারকে কটূক্তি এবং তাদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আপনার বিরুদ্ধে। আপনার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে । তা ছাড়া গত ১১ ও ১৩ আগস্ট নাঙ্গলকোট উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে উপজেলার কয়েকটি ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব বিষয়ে লিখিত জবাব তিন কার্যদিবসের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কাছে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে ।

এর আগে নাঙ্গলকোটের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদে নিজের নাম না থাকার খবরে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলমকে বিএনপি নেতা আবদুল গফুর বলেন, আপনাকে এ চেয়ারে কে বসাইছে, তার কত বড় কলিজা? তার কলিজা খুলব, আপনার কলিজাও খুলব। আমি অফিসে এসে আপনাকে অপমান করব। আপনার বিরুদ্ধে মামলা করব। আপনাকে দেখে নেব। বিতর্কিত এই মন্তব্য-সংক্রান্ত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী