হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৩০০ বস্তা সিমেন্ট, বাংলাদেশি পণ্যসহ আটক ২২ পাচারকারী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

মিয়ানমারে পাচারকালে ১৩০০ বস্তা সিমেন্ট ও বিপুল বাংলাদেশি পণ্যসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। ওই সময় পাচারকাজে ব্যবহৃত দুটি মাছধরার ট্রলারও জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে কোস্টগার্ড জাহাজ ‘জয় বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে সমুদ্র এলাকায় বিশেষ এই অভিযান চালায়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, অভিযানকালিন ওই এলাকায় সন্দেহজনক দুইটি মাছধরার ট্রলারে তল্লাশি চালিয়ে এসব বাংলাদেশি পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্য অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের জন্য বহন করা হয়েছিল।

সূত্রমতে, প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ১৩০০ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েল উদ্ধার করা হয়। ওই সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে দুই ট্রলার থেকে ২২ জনকে আটক করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত ট্রলার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’