ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা করেছেন আদালত। তার স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন জানিয়েছেন, এ মামলায় আসামিদের মধ্যে ১৭ জনের সাজা ও ১৯ জনকে খালাস দেয়া হয়েছে। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক।
জাবেদের স্ত্রী রুকমিলা জামানকে দুই অভিযোগে ৫ বছর করে মোট ১০ বছরের সাজা দেয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ভাই-বোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে ২০২৫ সালের ২৪ জুলাই চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেছিলেন।