হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩.৬০ শতাংশ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফল প্রকাশ করা হয়।

বোর্ডের চেয়ারম্যান শামছুল ইসলাম সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন । এরআগে শিক্ষাবোর্ডের হল রুমে চেয়ারম্যানের হাতে ফলাফলের বিবরণী শিট তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন।

ফলাফল বিবরণীতে দেখা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সর্বমোট এক লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে এক লাখ ৬ হাজার ৫৮১ জন। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিলো ৭৯ দশমিক ২৩ শতাংশ। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ।

এ বছর মেয়ে পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার ৬২০ জন। পাস করেছে ৬২ হাজার ৮০১ জন। পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ। ছেলে শিক্ষার্থী ছিল ৭০ হাজার ২০৩ জন। পাস করেছে ৪৩ হাজার ৭৮০ শিক্ষার্থী। পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ।

কুমিল্লা বোর্ডে চলতি বছর জিপিএ-৫ কমেছে। ২০২৪ সালে এ বোর্ডে জিপিএ-৫ পান ১২ হাজার ১০০ জন। এবার জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন। তবে বিজ্ঞানে জিপিএ-৫ প্রাপ্তির হার অনেক বেশি। এ বিভাগে ৯ হাজার ৪৬৩ জন জিপিএ-৫ পেয়েছেন। মানবিকে জিপিএ-৫ পেয়েছেন ১৪৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পান ২৯৬ জন।

এদিকে, এবার কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ৩৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠান। একেবারে কেউই পাস করেনি একটি প্রতিষ্ঠানে। এবছর গণিত বিষয়ে পাসের হার সবচেয়ে কম। এ বিষয়ে অংশগ্রহণ করেছে ১ লাখ ৬৭ হাজার ৫২৪ শিক্ষার্থী। পাস করেছে ১ লাখ ২০ হাজার ৬৩১ শিক্ষার্থী। পাসের হার ৭২ দশমিক ০১ শতাংশ।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামছুল ইসলাম জানান, এবার গণিতে ফলাফল খারাপ করার কারণে এর চাপ সমগ্র ফলাফলের উপর গিয়ে পড়েছে। আমরা স্কুল প্রধানদের সাথে বসে ফলাফল খারাপের কারণগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফে. মো. সাদেকুর রহমান, উপ সচিব (প্রশাসক) মাসুম মিল্লাত মজুমদার, মাধ্যমিকের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমেদ, উপ-পরিচালক (হিসাব) মো. শাহজাহান। উপ পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) কাজী আপন তীবরানী।

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

মামলায় আপস না করায় বাদীর পিতাকে অপহরণের অভিযোগ

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়া নৈশপ্রহরীর লাশ উদ্ধার

‎পরশুরামে চাইনিজ কুড়ালসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতি, বরখাস্ত চার ইউপি চেয়ারম্যান

কক্সবাজারে ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ

হাইমচরে প্রশাসনের নমনীয়তায় বেপরোয়া রেণু চোরচক্র

কর্তৃপক্ষের ভুলে সীতাকুণ্ডে ৪৯ পরীক্ষার্থীর চরম ভোগান্তি