হোম > সারা দেশ > চট্টগ্রাম

হোয়াটসঅ্যাপে ওসির ছবি, ফ্রিজ-টিভি-ফ্যান নিয়ে লাপাত্তা প্রতারক

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

প্রতারণা

চট্টগ্রামের আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন পরিচয়ে দু’টি শো-রুম থেকে টিভি ও ফ্রিজসহ দু’টি ফ্যান নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে আল মদিনা ইলেক্ট্রনিক্স ও শাহ আমানত ইলেক্ট্রনিক্স’ নামে দু’ইলেক্ট্রনিকের শোরুমের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘প্রতারক চক্রকে ধরতে চেষ্টা চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টার মহালখান বাজার এলাকার আল মদিনা ইলেক্ট্রনিক্সের মালিক মো. জিয়াউল হক ও বটতলী রুস্তমহাটের শাহ আমানত ইলেক্ট্রনিক্সের মালিক মো. ইব্রাহিমের হোয়াটসঅ্যাপ নম্বরে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ০১৭৯৮৩৬৩২৮০ নম্বর থেকে আনোয়ারা থানার ওসি মনির হোসেন পরিচয় দিয়ে ইলেক্ট্রনিক্স পণ্য কেনার আগ্রহ প্রকাশ করেন। সে মোতাবেক শুক্রবার সকালে তাদেরকে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, দু’টি সিলিং ফ্যান ও একটি ওয়ালটন কোম্পানির ফ্রিজ রেডি রাখতে বলেন এবং মালামালগুলো পাঠানো একটি পিকআপে তুলে দিতেও বলেন। পরে একটি পিকআপ পাঠানো হলে ৬০ হাজার ৯৯০ টাকা মূল্যের ফ্রিজসহ সব মালামাল পিকআপে তুলে দেন। এসময় পিকআপ ভ্যানের মুঠোফোন নম্বর সংগ্রহ করেন। পরে ওসি পরিচয় দেওয়া ওই নম্বরে কল দিলে তিনি থানার অন্য অফিসার পাঠিয়ে মূল্য পরিশোধ করবেন বলে জানান। কিন্তু এরপর থেকে ওই নম্বর বন্ধ পাওয়া গেলে দোকান মালিক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।

অপর ভুক্তভোগী মো. জিয়াউল হক জানান, প্রতারক চক্রের ওই নম্বর থেকে আমি কয়েকবার চ্যাট করেছি। এ সময় আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বরে ওসির ছবিসহ দেখা গেলে আমি বিশ্বাস করেছি। আমার সিঙ্গার ব্রান্ডের ২৪ হাজার ৪৯০ টাকা মূল্যের একটি স্মার্ট টিভি ও ৭ হাজার টাকা মূল্যের দু’টি ফ্যান নিয়ে যায়। এ ঘটনায় আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

অপর ভুক্তভোগী ইব্রাহিম বলেন, আমার ২৯ হাজার ৫০০ টাকা দামের একটি ফ্রিজ নিয়ে যায়। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ভুক্তভোগীদের অভিযোগ নেয়া হয়েছে। প্রতারকচক্রকে ধরতে পুলিশ চেষ্টা করছে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাস উল্টে নিহত ১, আহত ৬

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি