হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদা না পেয়ে দুই ব্যবসায়ীকে কোপালো শ্রমিকদল নেতা

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে চাঁদা না দেয়ায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক শ্রমিকদল নেতার বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন তারা।

শনিবার সন্ধ্যায় এ ঘটনায় জড়িতদের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এরপর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিন দুপুরে জেলার সদর উপজেলার লস্করহাট বাজারে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, লস্করহাট বাজারের মাছ ব্যবসায়ী শাহআলম ও তার ভাই ফল ব্যবসায়ী মোহাম্মদ হানিফের কাছে চাঁদা দাবি করে ইউনিয়ন শ্রমিকদল নেতা মোহাম্মদ কিবরিয়া। দাবি করা চাঁদা না দেয়ায় শনিবার দুপুরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে কিবরিয়া ও তার সহযোগীরা। আহতরা স্থানীয় দক্ষিণ লক্ষীপুর গ্রামের নুর করিমের ছেলে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত কিবরিয়া মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে ও ইউনিয়ন শ্রমিকদলের নেতা।

এ ঘটনায় আহত মো. হানিফ বাদি হয়ে কিবরিয়াকে প্রধান আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছে। তার দাবি, কিবরিয়া নিজেকে শ্রমিকদল নেতা দাবি করে দীর্ঘদিন চাঁদা চেয়ে আসছে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা কিভাবে চাঁদা দিবো?

ফেনী মডেল থানার ওসি মো. শামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের অভিযোগের ভিত্তিতে হামলাকারী কিবরিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোনের অবস্থা আশঙ্কাজনক

খাল খনন প্রকল্পে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: এমপি নিজাম

আদালত এজলাসে নারী বিচারপ্রার্থীর আত্মহত্যার চেষ্টা

কর্ণফুলীতে সাম্পান বাইচ প্রতিযোগিতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য, আতঙ্কে জনজীবন

‘আমার ফাঁসি চাই’ লিখে ফেসবুকে পোস্ট এমপির

টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের পাঁচ কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড

চারদিনেও জ্ঞান ফেরেনি রেশমির, চোখ দিয়ে বের হচ্ছে ব্রেন ম্যাটার

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

ফেনী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সর্বোচ্চ নজরদারি