হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে জুলাই ঐক্যের ব্যানারে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় হাসিনার ফাঁসি ও আওয়ামী লীগের বিচারসহ এ অপচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মিছিলে অংশগ্রহণকারীরা।

এর আগে একইদিন ভোররাতে শহরের মুক্তবাজার এলাকায় জুলাই শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভের নিচের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৩টা ২০ মিনিটের দিকে দুই যুবক মুক্তবাজার স্টাডি কেয়ার কোচিংয়ের পাশে অবস্থান নেন। পরে তারা কেরোসিন ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে মডেল কলেজের পাশের গলি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করে।

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের বলেন, ‘ এটি কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, স্পষ্টভাবে সংগঠিত, পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত একটি নাশকতা। যে স্মৃতিস্তম্ভ আমাদের ইতিহাস, আত্মত্যাগ আর পরিচয়ের প্রতীক, সেই জায়গায় আগুন লাগিয়ে দুষ্কৃতিকারীরা শুধু ইট-পাথরে নয়, ফেনীর মানুষের আত্মমর্যাদায় আঘাত করেছে। ফেনী মডেল থানার পাশেই এমন ভয়াবহ ঘটনা ঘটেছে, এর দায় প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। এই অবহেলার জবাব প্রশাসনকে দিতেই হবে।’

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে গেছে।ধারণা করা হচ্ছে কেরোসিন/পেট্রোল ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে যারা এ অপচেষ্টা চালিয়েছে তাদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোনের অবস্থা আশঙ্কাজনক

খাল খনন প্রকল্পে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: এমপি নিজাম

আদালত এজলাসে নারী বিচারপ্রার্থীর আত্মহত্যার চেষ্টা

কর্ণফুলীতে সাম্পান বাইচ প্রতিযোগিতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য, আতঙ্কে জনজীবন

‘আমার ফাঁসি চাই’ লিখে ফেসবুকে পোস্ট এমপির

টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের পাঁচ কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড

চারদিনেও জ্ঞান ফেরেনি রেশমির, চোখ দিয়ে বের হচ্ছে ব্রেন ম্যাটার

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

ফেনী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সর্বোচ্চ নজরদারি