হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাগর থেকে কুতুব‌দিয়ার ২ জেলের লাশ উদ্ধার

উপ‌জেলা প্রতি‌নি‌ধি, কুতুব‌দিয়া (কক্সবাজার)

সাগরে ফি‌শিং‌বোট ডুবে নিখোঁজ কুতুবদিয়ার দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নি‌খোঁজ রয়েছেন এক জে‌লে। শুক্রবার ভোরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, গত বৃহস্প‌তিবার বড়ঘোপ অমজাখালীর কামাল সওদাগ‌রের ফি‌শিং‌বোট আটজন মা‌ঝিমাল্লাসহ দুর্ঘটনায় ডুবে যায়। এ সময় পাঁচজন জেলে ঊদ্ধার হলেও তিনজন নি‌খোঁজ থাকেন।

নিখোঁজের পর শুক্রবার ভোররাতে অমজাখালীর জ‌কির আলমের ছেলে মা‌ঝি এহসান ও আলী আকবর ডেইলের বা‌সিন্দা লেডুর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন অমজাখালীর মাহমুদুলের ছেলে ফয়সাল।

বোটের মালিক কামাল সওদাগর জানান, তার ফিশিং বোটটি মাছ ধরতে গি‌য়ে বৃহস্প‌তিবার রা‌তে জাল ফেলার সময় নোঙরের সাথে আটকে ডুবে যায়। বোটে থাকা আট জেলের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন তিনজন। তল্লাশি করে তিনজনের মধ্যে দুজনের লাশ ওই এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাকে খোঁজার জন্য তল্লাশি চলছে।

কুতুবদিয়া থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক বলেন, ‘বোট নিখোঁজ ও দুজনের মৃতদেহ উদ্ধারের খবর পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ করে প্রতিবাদ

ফেনীতে মন্ত্রী-এমপির নামে ইটভাটায় আইনজীবী ও যুবদল নেতার চাঁদাবাজি

চট্টগ্রামে পাম্পগুলোতে চালকদের দীর্ঘ লাইন, জ্বালানি পেতে হট্টগোল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি হলেন জামায়াত নেতা নাছের

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা