হোম > সারা দেশ > চট্টগ্রাম

অভিযোগ তদন্তে জেলা কমিটি

যুবদলে পদ বাণিজ্য, ইউনিয়ন সভাপতির আশ্বাসে আদায় সাড়ে ৩ লাখ

এসএম ইউসুফ আলী, ফেনী

ফেনীর দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলুর বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ উঠেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) খোন্দকার মো. বেলাল হোসেন নামে এক যুবদল কর্মী এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ব্যক্তিগত অসুবিধার কথা বলে ডিপলু প্রথমে তার কাছ থেকে ১ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে সিন্দুরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক করার আশ্বাস দিয়ে আরও ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। কয়েক দফায় মোট সাড়ে তিন লাখ টাকা নিলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ করেন বেলাল।

তিনি দাবি করেন, শুধু তার কাছ থেকেই নয়, ডিপলু বিভিন্ন ইউনিয়নের বহু কর্মীর কাছ থেকে পদ দেয়ার আশ্বাসে টাকা নিয়েছেন। অনেকে তার ভয়ে মুখ খুলতে সাহস করছেন না।

এ বিষয়ে কবির আহমেদ ডিপলু অভিযোগ অস্বীকার করে বলেন, আর্থিক লেনদেনের অভিযোগ সত্য নয়।

জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, অভিযুক্ত ডিপলু ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে যুবলীগ ছেড়ে যুবদলে যোগ দেন।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি