হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্তে ৬২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি আটক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ৬২ লাখ টাকা মূল্যের অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে আদর্শ সদর উপজেলার টিক্কার চর এবং কবিরাজ বাজার এবং চৌদ্দগ্রাম এলাকা থেকে অবৈধ ভারতীয় শাড়ি আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন শিবের বাজার বিওপি ও আদর্শ সদর উপজেলাধীন বিবিরবাজার বিওপি’র আওতাধীন গোলাবাড়ী পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ৮ কিলোমিটার এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে যথাক্রমে কবিরাজ বাজার এবং টিক্কারচর নামক স্থান হতে বিজিবি টহল দল মালিক বিহীন অবস্থায় অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী আটক করে। যার মূল্য ৬২ লাখ ৮৭ হাজার ১৫০টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে। সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুপিয়ে হত্যা এক পরিবারের ৪ জনকে হোমনায় দাফন

লাশ মর্গে রেখে পালালেন স্বামী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত

কুমিল্লায় স্কুল শিক্ষার্থীকে গুলি করা সেই পিস্তল উদ্ধার

গণপিটুনিতে নিহত অন্তরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

সেফটিক ট্যাংক থেকে মিস্ত্রিকে তুলতে গিয়ে শালা-দুলাভাইয়ের মৃত্যু

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক নিয়ে আপস নয়: এমপি মনিরুল হক চৌধুরী

জাগপা নোয়াখালী জেলা কমিটির দায়িত্বে আবু নাছের ও তারেক রহমান