হোম > সারা দেশ > চট্টগ্রাম

রায়পুরে পরিত্যক্ত বাড়িতে মিলল ১১টি শক্তিশালী বোমা

এলাকায় আতঙ্ক

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

কাজ করছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের রায়পুরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিকদার বাড়িতে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা বোমাগুলো ঘিরে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চরবংশী ইউনিয়নের সিকদার বাড়িতে মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়িতে বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুটি টিনের ডিব্বা দেখতে পান। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ বাড়িটি ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।

নিরাপত্তার স্বার্থে বাড়ি ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা চালান। একপর্যায়ে সেখান থেকে ১১টি শক্তিশালী বোমা উদ্ধার করেন তাঁরা।

এর আগে একই বাড়ির ভাড়া নেওয়া একটি ঘর থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং উঠানের মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটায় আইইডি বোমার সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় আগে থেকেই আতঙ্ক বিরাজ করছিল। নতুন করে পাঁচটি বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

তবে পরিত্যক্ত বাড়িতে বোমাগুলো কীভাবে এল, কারা রেখেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, উত্তর চরবংশী ইউনিয়নের সিকদার বাড়ির পিছনে দুটি টিনের কৌটা পাওয়া যায়। পরবর্তীকালে পুলিশকে সংবাদ দিলে কৌটা খুলে কসটেপ প্যাঁচানো বোমা সদৃশ বস্তু দেখে কৌটাতে বোম থাকতে পারে মর্মে সন্দেহ হলে বোম ডিসপোজাল টিমকে সংবাদ দেওয়া হয় এবং ঘটনাস্থল পুলিশ পাহারায় রাখা হয়। বোম ডিসপোজাল টিম এসে পরীক্ষা করে মোট ১১টি বোমা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে বোমাগুলো সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো বস্তু দেখতে পেলে স্পর্শ না করে পুলিশকে জানানোর অনুরোধ করছি।

এমএইচ

কুমিল্লায় ১১ দিনে পুলিশের  সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫

সমাজসেবা অফিস ও ভূমি অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

বাকলিয়ায় যুবককে নৃশংসভাবে হত্যা, গ্রেপ্তার ২

মিথ্যা ঘোষণায় সিগারেট তৈরির প্ল্যান্ট আমদানির চেষ্টা, মূল্য দেখানো হয়েছে ২৫ গুণ কম

উৎসবমুখর পরিবেশে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভোটগ্রহণ চলছে

চাটখিলে নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫

সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে নানা উদ্যোগ

আটকের গুঞ্জনের মধ্যে নজরদারিতে পুলিশ কর্মকর্তা, জব্দ দুই ফোন

কুতুবদিয়ায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু