হোম > সারা দেশ > চট্টগ্রাম

কমিটি অনুমোদন: তিতাসে বিএনপির সভাপতি ওসমান, সম্পাদক সেলিম

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় মো. ওসমান গনি ভূঁইয়াকে সভাপতি ও মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সির স্বাক্ষরিত অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত ১০১ সদস্য কমিটিতে ১৪ জনকে সহ-সভাপতি, ৪ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, একজনকে কোষাধ্যক্ষ, দুইজনকে সাংগঠনিক সম্পাদক এবং ৮০ জনকে বিভিন্ন সম্পাদক ও সদস্য করা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার বলেন, এই কমিটি তিতাস উপজেলায় বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং জনগণের পাশে থেকে দলীয় কার্যক্রম এগিয়ে নেবে। আমরা স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সামনের দিনগুলোতে আরও বড় ভূমিকা রাখবো।

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি