হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় অজ্ঞান করে স্বর্ণসহ ২০ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চেতনানাশক ছিটিয়ে অজ্ঞান করে একটি বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোররাতে চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী ইনসাফ বস্ত্র বিতানের মালিক কামরুল ইসলামের বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের জানালায় দেয়া টিন সরিয়ে প্রবেশ করে। তারা শয়নকক্ষে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে ফেলে। পরে দুই লাখ টাকা, ৯ ভরি স্বর্ণের গহনা, দুটি মোবাইল ফোন ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল নিয়ে প্রায় ২০ লাখ টাকার লুট করে নিয়ে যায়।

ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, আমি অসুস্থ আত্মীয়কে দেখতে মধ্যরাতে বাড়িতে এসেছিলাম। কিছু খেয়ে ঘুমোতে ঘুমিয়ে যায়। ফজরের নামাজের আগে আমার মেয়ের চিৎকার শুনে উঠে দেখি পুরো ঘর তছনছ। স্ত্রীর ৯ ভরি স্বর্ণ, নগদ দুই লাখ টাকা, আমার ও ছেলের স্মার্টফোনসহ মূল্যবান সব মালামাল লুট হয়ে গেছে। ঘরের সবাইকে ডাকলেও তারা না ওঠায় বুঝতে পারি তাদের অজ্ঞান করা হয়েছে। চিৎকার শুনে আশপাশের লোক আসে, এরপর চোররা পালিয়ে যায়।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশকে ইতোমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করবো। ভুক্তভোগী পরিবারের অভিযোগের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ