হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাংবাদিককে হাঁটু ভেঙে দেয়ার হুমকিদাতা অধ্যক্ষ বরখাস্ত

রংপুর অফিস

সংবাদ প্রকাশের জেরে রংপুরের মিঠাপুকুরে সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে হাঁটু ভেঙে পঙ্গু করে দেয়ার হুমকিদাতা অধ্যক্ষ মাহেদুল আলমকে সাময়িক বরখাস্ত করেছে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার।

সোমবার সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোছা. খাদিজা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পর থেকে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়ে আসছে। এছাড়া ২৩ জুন ২০২৫ ইং তারিখের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার স্বার্থে অধ্যক্ষ মাহেদুল আলমকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। এর পরিবর্তে একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. রাজ্জাকুর রহমানকে দায়িত্ব প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এর আগে গত ২১ এপ্রিল "চুক্তিতে নকল সরবরাহের প্রতিযোগিতা এসএসসি পরীক্ষা কেন্দ্রে' শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। এই সংবাদের পরেই দৈনিক আমাদের সময়ের রংপুর প্রতিনিধি খন্দকার রাকিবুল ইসলামকে মুঠোফোনে হাঁটু ভেঙে পঙ্গু করে দেয়ার হুমকি প্রদান করে অধ্যক্ষ মো. মাহেদুল আলম।

এরই পরিপ্রেক্ষিতে পরীক্ষা নীতিমালা ভঙ্গের দায়ে অধ্যক্ষ মাহেদুল আলমকে সাময়িক অব্যাহতি প্রদান করে ও চুক্তিতে নকল সরবরাহের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ জারি করে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার।

মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল জানান, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ মাহেদুল আলমের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খলা দেখা দেয়ায় ও অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে অধ্যক্ষ মাহেদুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য