হোম > সারা দেশ > চট্টগ্রাম

মানুষকে জিজ্ঞেস করলে পিআর সম্পর্কে কিছুই বলতে পারে না: মান্না

জেলা প্রতিনিধি, চাঁদপুর

নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পিআর পদ্ধতি কি? তা আগে সাধারণ মানুষকে বুঝাতে হবে। আমি যত জায়গায় গিয়েছি, সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে তারা পিআর পদ্ধতি সম্পর্কে কিছুই বলতে পারে না।

তিনি শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়ায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষ চায় একটি ভালো নির্বাচন। ভালো নির্বাচন করতে হলে রাজনৈতিক দলগুলোর ঐক্যে পৌঁছাতে হবে। দেশ আজ যে সংকটের সম্মুখীন, এ অবস্থা থেকে উত্তরণে রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই।

নাগরিক ঐক্য চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কাননের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোফাক্ষারুল ইসলাম প্রমুখ।

শিশু আয়াত হত্যার আসামি আবিরের মৃত্যুদণ্ড

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে কৃষকদের

চট্টগ্রামে একের পর এক খুন, জেলাজুড়ে আতঙ্ক

হোস্টেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, প্রতিবাদে ভাঙচুর

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ