হোম > সারা দেশ > চট্টগ্রাম

ড্রাইভার-হেলপারের বক্তব্য সন্দেহজনক

চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে বাসে আগুন

চট্টগ্রাম ব্যুরো

বাসে আগুন

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আগুন লাগা বাসটির নম্বর চট্টমেট্রো-জ ১১-১১০৯। বাসটি নিউমার্কেট মোড়ে জ্বলতে দেখা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বাসের চালক ও সহকারীক হেফাজতে নেয়া হয়েছে। তাদের বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে। আমরা যাত্রীদের সঙ্গেও কথা বলেছি। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’

নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে তারা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

বাসটিতে কীভাবে আগুন লাগল তা নিয়ে এখনও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে বিষয়টি স্পষ্ট হবে।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ